বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক বসছে। শুক্রবার (২২ মে) বিকেলে কলকাতার নিউটাউনের একটি হোটেলে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে বসবেন।গঙ্গার

2026-05-22T15:37:52+00:00
2026-05-22T15:37:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বিকেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক বসছে। শুক্রবার (২২ মে) বিকেলে কলকাতার নিউটাউনের একটি হোটেলে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে বসবেন।

গঙ্গার পানি বণ্টন চুক্তি ইস্যুতে বৈঠক করার আগে গতকাল ফারাক্কা বাঁধ ও নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। এদিকে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মহম্মদ আনোয়ার কাদীর। ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের একজন প্রধান প্রকৌশলী।


উল্লেখ্য, ১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টনে ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০ বছরের চুক্তিটি ডিসেম্বরে শেষ হবে। এমন পরিস্থিতিতে চুক্তির নবায়ন নয়। বরং নিজেদের স্বার্থ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন ও দীর্ঘমেয়াদি চুক্তির দাবিতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার।

 সময়ের আলো/আআ


  বিষয়:   বাংলাদেশ  ভারত  নদী কমিশন  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: