বিএনপির জবাবদিহি মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির জবাবদিহি মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না।শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে

2026-05-22T15:42:06+00:00
2026-05-22T15:42:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির জবাবদিহি মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৪২ পিএম 
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির জবাবদিহি মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না। 

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত 'বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। সংসদে আলোচনা দরকার। জাতীয় ঐকমত্য গড়ে তুলে এ চুক্তি থেকে সরে আসা উচিৎ। এ সময় তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


তিনি আরও বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি করা লাগবে। পদ্মা ব্যারেজ ইতিবাচক। তিস্তা পানি ব্যবস্থাপনাও ভালো উদ্যোগ। ৫৪টি নদীর ন্যায্য অধিকার নিয়ে আলোচনা দরকার। সমতা ন্যায্য অধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হোক। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর উস্কানি দিচ্ছে। আমরা তাদের এসব ফাঁদে পা দিব না। এতে আমাদেরই বিপদ হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  জবাবদিহি  যুক্তরাষ্ট্র  রুমিন ফারহানা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: