চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সোহরাব হোসেন সরদার (৫৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই

2026-05-22T17:27:07+00:00
2026-05-22T17:27:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:২৭ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরার কালীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সোহরাব হোসেন সরদার (৫৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সোহরাব হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে মামলার বিবরণে জানা গেছে, সম্পর্কে প্রতিবেশী দাদা হওয়ায় সোহরাব হোসেন (৫৮) চার বছর বয়সী শিশুটির সঙ্গে মাঝেমধ্যে খেলাধুলা করতেন। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে উঠানে খেলা করার একপর্যায়ে আসামি ভুক্তভোগী শিশুকে কৌশলে তাঁর ঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। 

সন্ধ্যায় শিশুটির বিশেষ স্থানে যন্ত্রণা শুরু হলে বিষয়টি সে তার মাকে জানায়। সেময় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ওই বছরের শিশুটির মা বাদী হয়ে সোহরাব হোসেনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিনই সাতক্ষীরা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ অক্টোবর কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার পর থেকেই আসামি সোহরাব জেলহাজতে ছিলেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলী আশরাফ জানান, ‘১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।’

এদিকে  আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ অসন্তোষ প্রকাশ করে বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

/এসএকে


  বিষয়:   শিশু  ধর্ষণ  প্রতিবেশী  যাবজ্জীবন  কারাদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: