রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) জুমার

2026-05-22T18:16:51+00:00
2026-05-22T18:18:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৬:১৮ পিএম
প্রতীকী ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাদের আটক করা হয়। এর মধ্যে ধানমন্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মিছিল করতে এসেছিলেন। একত্র হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়েছে।

আটকের বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। আজ তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আরবিএন 



  বিষয়:   রাজধানী  ঝটিকা মিছিল  আ.লীগ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: