ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করে জেলা ছাত্রদলের সদস্য সাবেক সহ-সভাপতি এনামুল কবির।
এর আগে, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেয় তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পুলিশের পাহারায় রাতেই ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘এনামুল কবিরের দেওয়া এজাহার আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।’
/মহু