ওজনে কম পণ্য, ক্ষতিকর রং মেশানো খাবার— ৩ বেকারিকে জরিমানা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে ওজনে কম দেওয়া এবং খাদ্যপণ্যে ক্ষতিকর রং মেশানোর অপরাধে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা

2026-10-26T20:55:11+00:00
2026-10-26T20:55:11+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওজনে কম পণ্য, ক্ষতিকর রং মেশানো খাবার— ৩ বেকারিকে জরিমানা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম 
ওজনে কম দেওয়া এবং খাদ্যপণ্যে ক্ষতিকর রং মেশানোর অপরাধে নড়াইলে বেকারিকে জরিমানা। ছবি : সময়ের আলো
নড়াইলে ওজনে কম দেওয়া এবং খাদ্যপণ্যে ক্ষতিকর রং মেশানোর অপরাধে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের সত্যতা পাওয়ায় মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল-আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, অভিযানে আমরা দেখতে পেয়েছি যে, পুরাতন বাসটার্মিনাল এলাকার কিছু বেকারি পণ্যের ওজনে কম দিচ্ছে এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহার করছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অপরাধের দায়ে তিনটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এমন অভিযান নড়াইলে নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   নড়াইল  বাজার তদারকি  অভিযান  ওজনে কম  খাদ্যপণ্য  ক্ষতিকর রং  বেকারি  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: