লিফটের নিচ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পাঠানটুলি এলাকার একটি ১৩ তলা ভবনের লিফটের নিচ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম

2026-05-23T19:23:44+00:00
2026-05-23T19:24:20+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লিফটের নিচ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৭:২৪ পিএম
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর পাঠানটুলি এলাকার একটি ১৩ তলা ভবনের লিফটের নিচ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মাশফিক মাহমুদ খান (৩৮)।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে মরদেহটি উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ।

শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান বাসিন্দারা। এতে সন্দেহ তৈরি হলে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং লিফটের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করা হচ্ছে।’

/এসএকে
  বিষয়:   ভবন  লিফট  ব্যবসায়ী  রক্তাক্ত  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: