গ্যাস সিলিন্ডারে মিলল লাখ টাকার গাঁজা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় সুজন মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।পুলিশ

2026-05-23T19:31:42+00:00
2026-05-23T20:13:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গ্যাস সিলিন্ডারে মিলল লাখ টাকার গাঁজা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৮:১৩ পিএম
প্রতীকী ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় সুজন মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার (২৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা এলাকার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় অটোরিক্সা থামিয়ে সুজন মিয়াকে আটক করা হয়। এ সময় একটি গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা পাওয়া যায়। পরে সেই সিলিন্ডার তল্লাশি করে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়, যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।


সুজন মিয়া কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘প্রতিনিয়ত মাদক কারবারিরা মাদক পরিবহন ও বিক্রিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। ফলে, তাদের আটক করা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।’

সুজন মিয়ার নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/মহু 
  বিষয়:   গ্যাস  সিলিন্ডার  গাজা  কুড়িগ্রাম  নাগেশ্বরী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: