দাগনভূঞায় নলকূপে আগুন, অনুসন্ধানে বাপেক্স

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর মিস্ত্রিদের উপস্থিতিতে পানি তোলার সময় আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে।রোববার (২৪ মে) বিকালে

2026-05-25T13:11:50+00:00
2026-05-25T13:11:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দাগনভূঞায় নলকূপে আগুন, অনুসন্ধানে বাপেক্স
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১১ পিএম 
নলকূপে আগুন। ছবি : সময়ের আলো
ফেনীর দাগনভূঞায় নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর মিস্ত্রিদের উপস্থিতিতে পানি তোলার সময় আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে।

রোববার (২৪ মে) বিকালে বাপেক্সের একটি টিম ঘটনাস্থলে এসে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের মালেক কন্ট্রাক্টর বাড়ির ব্যবসায়ী মো. হাসানের নলকূপ পরীক্ষা-নিরীক্ষা করেন।

সোমবার (২৫ মে) বাপেক্সের ভূ-তাত্ত্বিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও সার্ভে করে গ্যাসের নমুনা সংগ্রহ এবং কূপের সম্ভাব্যতা যাচাই করার কথা রয়েছে।

দাগনভূঞার উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বাপেক্স টিমের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।


এর আগে শনিবার ব্যবসায়ী মো. হাসান গৃহস্থালির ব্যবহারের জন্য ঘরের পাশে ১১০ ফুট গভীরে একটি নতুন নলকূপ স্থাপন করেন। সন্ধ্যায় নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর মিস্ত্রিদের উপস্থিতিতে পানি তোলার সময় আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। বিষয়টি তাৎক্ষণিক দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর আগুন নিভে যায়। খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

সময়ের আলো/জোই






  বিষয়:   দাগনভূঞা  নলকূপে আগুন  বাপেক্স 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: