ঈদ উপলক্ষে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

ঈদুল আজহা উপলক্ষে একদিনের জন্য বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত পাঁচটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।সোমবার (২৫ মে) জেলা

2026-05-25T18:25:05+00:00
2026-05-25T20:11:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদ উপলক্ষে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৮:১১ পিএম
জেলা প্রশাসন পরিচালিত পাঁচটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা। ছবি : সময়ের আলো
ঈদুল আজহা উপলক্ষে একদিনের জন্য বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত পাঁচটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।

সোমবার (২৫ মে) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পর্যটকদের আকৃষ্ট করা এবং ঈদের আনন্দঘন ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে বান্দরবান জেলা সদরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় ও নীল দিগন্তে প্রবেশে কোনো ফি নেওয়া হবে না।


অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব বলেন, ‘বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। ঈদে আগত পর্যটকদের জন্য এটি আনন্দের বার্তা হবে বলে আমরা আশা করছি।’

এ ঘোষণায় পর্যটকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

/মহু



  বিষয়:   ঈদ  বান্দরবান  পর্যটন  কেন্দ্র  প্রবেশ  ফ্রি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: