মাছরাঙা টেলিভিশনে ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে ৭টি টেলিফিল্ম। এগুলো দেখা যাবে প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে।
ঈদের দিন রয়েছে ‘কাকার টিকটকার বউ’। আল আমিন স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ।
দ্বিতীয় দিন অনামিকা মণ্ডলের রচনায় ও সোহেল হাসানের পরিচালনায় ‘ডাবল প্রেশার’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা প্রমুখ।
‘হটম্যান’ প্রচারিত হবে তৃতীয় দিন। আল আমিন স্বপনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ।
অনিক বিশ্বাসের রচনা ও পরিচালনায় ‘প্যারাডাইস’ দেখা যাবে ঈদের চতুর্থ দিন। এতে জুটি হয়েছে রেহান ও আইশা খান।
আরবিএন