মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে বেড়াতে গিয়েআবুল বাশার (৩৫)ওআশিক আহমেদ (২৫) নামেদুই যুবক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন।সোমবার (২৫ মে) রাত দেড়টার দিকে

2026-05-26T11:46:03+00:00
2026-05-26T11:46:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৪৬ এএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে বেড়াতে গিয়ে আবুল বাশার (৩৫) ও আশিক আহমেদ (২৫) নামে দুই যুবক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাশার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের ও আশিক রাজধানী খিলক্ষেত এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে কোনো গর্তের সঙ্গে ধাক্কা কিংবা যানবাহনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা হতে পারে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা মঙ্গলবার সকালে সময়ের আলোকে জানান, আইনি  প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

/মহু



  বিষয়:   মোটরসাইকেল  দুর্ঘটনা  নিহত  হবিগঞ্জ  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: