শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মোবাইল

2026-09-09T18:43:50+00:00
2026-09-09T18:59:11+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৬:৫৯ পিএম
আটক সিপেন কুর্মী ও বিশ্বনাথ কুর্মী। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। 

Advertisement
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের বিষয়টি যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা জানতে না পারেন, সেজন্য কৌশলগতভাবে সিএনজিযোগে পৃথক একটি দলকে পরিদর্শনে পাঠানো হয়। তবে কয়েকজন বিষয়টি টের পেয়ে ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যান। পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন ও বিশ্বনাথকে আটক করা হয়। তারা দক্ষিণ সাইটুলা আশিদ্রোন ইউনিয়নের বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে উভয় মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শ্রীমঙ্গল  বালু উত্তোলন  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: