কর্মস্থলে অনুপস্থিত বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ

বরিশাল ব্যুরো

সারাদেশ

নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর)

2026-09-09T18:14:42+00:00
2026-09-09T18:14:42+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কর্মস্থলে অনুপস্থিত বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
কর্মস্থলে অনুপস্থিত বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ। ছবি : সময়ের আলো
নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের কর্মস্থলে না পেয়ে বিকালে পৃথক অফিস আদেশে এই ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।

Advertisement
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। 

এ সময় উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বিকালে পৃথক অফিস আদেশে তাদের বদলি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।


অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। ভূমি অফিসের দুজন কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় তাদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কর্মস্থল  অনুপস্থিত  বরিশাল ভূমি অফিস  কর্মচারী  স্ট্যান্ড রিলিজ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: