বরিশালের হিজলায় মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ইমন সরদার (২১) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমন সরদার গুয়াবাড়িয়া ইউনিয়নের মোশাররফ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ইমনের প্যান্টের দুই পকেট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান বলেন, আসামি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নরসিংহপুর এলাকায় অবস্থান করছিলেন। সেসময় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন অন্যান্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে মাদক ব্যবসা পরিচালনা করছেন। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/এনএন