ওজনে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদরে ওজন মেশিনে কারচুপি করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে আপেল মাহমুদ নামে বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার

2026-09-09T17:59:11+00:00
2026-09-10T08:45:25+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওজনে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৮:৪৫ এএম
আনন্দবাজার এলাকার মাছের আড়ৎ। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়া সদরে ওজন মেশিনে কারচুপি করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে আপেল মাহমুদ নামে বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আনন্দবাজার এলাকায় মাছের আড়ত ও দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় মেসার্স সিয়াম মিয়া নামের ইলিশ মাছের দোকানে ওজন মেশিনে কারচুপির বিষয়টি ধরা পড়ে।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, ইলিশ মাছ বিক্রেতা আপেল মাহমুদ ওজন মেশিনের ভেতরে বিশেষ কৌশলে একটি রশি সংযুক্ত করে রেখেছিলেন। রশিটির অপর প্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা ছিল। রশি টানা ও ঢিলা করার মাধ্যমে বিক্রেতা ইচ্ছেমতো ওজন কমবেশি করতেন। ক্রেতাদের অলক্ষ্যে এভাবে ওজনে কম দিয়ে মাছ বিক্রির বিষয়টি অভিযানে তাৎক্ষণিক ধরা পড়ে। এ সময় কারচুপিতে ব্যবহৃত রশি ও ওজন মেশিনটি জব্দ করা হয়।


অভিযানে কারচুপির বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন আপেল মাহমুদ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ওজন পরিমাপে কারচুপি করে ভোক্তা ঠকানোর কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের সঠিক ওজনে পণ্য বিক্রি করতে হবে। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ওজন  কারচুপি  ইলিশ  জরিমানা  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: