নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ী নদী অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা

2026-09-06T20:55:42+00:00
2026-09-06T20:55:42+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম 
নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ী নদী অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পৌর এলাকার বুড়ী নদীর তীরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান।

Advertisement
একই সঙ্গে ভরাটকৃত বালু আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ না করলে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র তিতাস নদীর তীরবর্তী জায়গা দখল ও ভরাটের চেষ্টা করে আসছিল। সম্প্রতি আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ উদ্দিন আহমেদ রাতের আঁধারে ড্রেজার বসিয়ে নদীর সীমানার জায়গা দ্রুত বালু দিয়ে ভরাট করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি প্রশাসনের নজরে এলে রোববার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত আইনে ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভরাটকৃত বালু ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়।


ইউএনও বলেন, নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। নদী ভরাটের দায়ে অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভরাটকৃত বালু ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ না করলে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি রাজস্ব হিসেবে জমা দেওয়া হবে।

এদিকে, বুড়ী নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদী দখল ও ভরাট বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   নবীনগর  নদী  ভরাট  দায়  জরিমানা  সময়ের আলো  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: