পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে তালা উপজেলাধীন

2026-05-26T16:36:10+00:00
2026-05-26T16:53:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:৩৬ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৪:৫৩ পিএম
ছবি : সময়ের আলো
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে নাসিম আলী ফকির(৩৪) ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে মেহেদী হাসান ফকির (২৩)। তারা সম্পর্কে আপন দুই চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের খামারের জন্য নাসিম আলী ফকির মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ৬টার দিকে তেঁতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম আলী ফকির নিহত হন এবং গুরুতর আহত হন চাচাতো ভাই মেহেদী হাসান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মারা যায় মেহেদী হাসান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএন 


  বিষয়:   পিকআপ  মোটরসাইকেল  সাতক্ষীরা  তালা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: