সাতক্ষীরায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বস্তা ভর্তি ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,

2026-05-26T16:51:40+00:00
2026-05-26T16:51:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:৫১ পিএম 
২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বস্তা ভর্তি ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে দেবহাটা থানার হাদিপুর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ভর্তি বস্তা দুটি উদ্ধার করা হয়। বস্তা দুইটি থেকে ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

দেবহাটা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

পাশাপাশি অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। 

আরবিএন 


  বিষয়:   সাতক্ষীরা  ফেনসিডিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: