সাভারে আইনশৃঙ্খলার অবনতির কারণে ওসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিকদের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারায় সাভার মডেল থানার

2026-05-26T17:15:43+00:00
2026-05-26T22:43:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাভারে আইনশৃঙ্খলার অবনতির কারণে ওসিকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ১০:৪৩ পিএম
সংগৃহীত ছবি
সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিকদের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) বিকেলে তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক কারবারিদের হামলায় সাংবাদিকদের আহতের ঘটনায় প্রধান আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। মূলত এই ব্যর্থতা এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ওসির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এই একই ঘটনার জেরে এর আগে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। এই ঘটনায় পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে পারলেও মূল হোতা ও প্রধান আসামি শামীম এখনো পলাতক রয়েছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সাভার  আইন শৃঙ্খলার অবনতি  ওসি  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: