রসিকে ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা

রংপুর ব্যুরো

সারাদেশ

ঈদুল আজহাকে কেন্দ্র করে রংপুর সিটি করপোরেশনে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা সিটি

2026-05-26T20:34:04+00:00
2026-05-26T20:34:04+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
রসিকে ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:৩৪ পিএম 
সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। ছবি : সময়ের আলো
ঈদুল আজহাকে কেন্দ্র করে রংপুর সিটি করপোরেশনে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

সোমবার (২৫ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রংপুর সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাঈম হাসান খান জানিয়েছেন, সরকারের নির্ধারিত সময়ের আগেই কোরবানির সব বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করা হবে।


পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, আমরা নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই। ঈদের আগে ও পরে সবসময়ই এ প্রচেষ্টা বাস্তবায়নে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না, যদি আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আপনারা নগরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন বলেই প্রধানমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন।

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা করে দেওয়া হয়। গত ঈদুল ফিতরেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাঈম হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   রসিকে ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: