বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে হাসপাতালের পুকুর থেকে দুই

2026-05-27T10:38:25+00:00
2026-05-27T10:48:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৩৮ এএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ১০:৪৮ এএম
প্রতীকী ছবি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দ রোড এলাকার বজলু কমিশনারের ভাড়াটিয়া বেলালের ছেলে আকাশ (১০)। এর মধ্যে আরাফাত ঈদে নানি বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত শিশু আরাফাতের নানি বকুল বেগম জানান, সোমবার সকালে আরাফাত তার মায়ের সঙ্গে বরিশাল নগরীর বান্দ রোডের বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত ও পাশের ভাড়াটিয়া একই বয়সি শিশু আকাশের সঙ্গে বাসা থেকে নিখোঁজ ছিলো। পরে বিভিন্নস্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি৷ পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পায়। পরে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বরিউল ইসলাম জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে আধাঘণ্টা তল্লাশি চালিয়ে ওই শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, আরাফাত বরিশালে নানির বাড়িতে আসলে তার বন্ধু আকাশের সঙ্গে খেলাধুলা করতো। মরদেহ উদ্ধারের সময় তাদের একসঙ্গেই পাওয়া যায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: