চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পায়, সরকারের নজরদারি থাকবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূলে পায়, সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার। চামড়া ক্রয়ে ধীরে গতি পরিলক্ষিত

2026-05-27T14:59:36+00:00
2026-05-27T17:14:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পায়, সরকারের নজরদারি থাকবে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৫:১৪ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূলে পায়, সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার। চামড়া ক্রয়ে ধীরে গতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূলে পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে। প্রয়োজন হলে হস্তক্ষেপও করবে সরকার। 

তিনি আরও বলেন, এসব উদ্যোগে মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রফতানি আয় বৃদ্ধি। এছাড়া আগামীর বাজেট ব্যাবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে বলেও জানান তিনি।


এদিকে এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী আরও বলেন, আগামী বাজেট একটি শৃঙ্খলা দেখবো আমরা। উত্তরাধিকার সূত্রে যেগুলো পেয়েছি, যেগুলো অর্ধেক সম্পন্ন হয়েছে কিংবা খরচ হয়েছে, সেক্ষেত্রে ফেরার উপায় নেই। এ বাজেটে প্রকল্প নেওয়া ও বাস্তবায়নে শৃঙ্খলার প্রমাণ থাকবে।

তিনি বলেন, বাজেটে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহে বড় প্রচেষ্টা থাকবে। ট্যাক্স জিডিপি ৭ এর নিচে নেমে গিয়েছিলো, তা মেইনটেইনেবল না। ট্যাক্স জিডিপি ৯ শতাংশে উন্নীতকরণের পরিকল্পনা বাজেটে দেখা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাজেটে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহে বড় প্রচেষ্টা থাকবে : বাণিজ্য মন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: