মনের পশুও কোরবানি করতে হবে : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল থেকেই

2026-05-28T13:12:23+00:00
2026-05-28T13:12:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মনের পশুও কোরবানি করতে হবে : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১:১২ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরই অংশ হিসেবে শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত জামাতে অংশ নেওয়ার পর তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কোরবানির প্রকৃত শিক্ষা নিয়ে কথা বলেন।
আরও পড়ুন

গোলাম পরওয়ার বলেন, ঈদুল আজহার মূল বার্তা কেবল পশু কোরবানিতে সীমাবদ্ধ নয়; মানুষের অন্তরের লোভ, হিংসা ও অন্যায় প্রবণতাও ত্যাগ করতে হবে। তিনি সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করতে ধর্মীয় মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই। কোরবানির চেতনা মানুষের চরিত্র ও সামাজিক আচরণে প্রতিফলিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডে চার শতাধিক স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ এক হাজারের বেশি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ বাসায় কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন।

এএডি/


  বিষয়:   মন  পশু  কোরবানি  গোলাম পরওয়ার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: