রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত

2026-05-28T15:27:21+00:00
2026-05-28T15:27:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:২৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। 

মঙ্গলবার (২৬ মে) তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই নিয়মিত অভিযান চালায় পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগের মোট ছয়টি থানা এলাকায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে। এছাড়া শেরেবাংলা নগর ও আদাবর থানা থেকে ৭ জন করে, হাতিরঝিল থানা থেকে ৩ জন, তেজগাঁও থানা থেকে ২ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মো. সেলিম, মো. পিংকু, মো. তোফাজ্জল, মো. রাসেল, মো. তামিম কাউসার, মো. সোহাগ, মো. জিসান, মো. আরিফুল ওরফে শাওন ওরফে জামাল হোসেন, মো. নুরুল হক, মো. আকাশ, মো. অপু মিয়া, মো. শিপন, মো. আনোয়ার হোসেন নয়ন, মো. সাব্বির হোসেন, অহিদুল, রতন, মো. শাহীন, মো. হৃদয়, ওয়াসিফ আলম, মো. সুজন, সালিম শাহরিয়ার কাব্য, শাহ পরান, রাজু, মো. রাসেল, মো. ইয়াছিন হোসেন, মো. পারভেজ, মো. দিপু, মো. জাহিদ, তানভীর, শ্রী রিপন কিষকু, মো. শরিফুল ইসলাম, মো. কামাল হোসেন রাকিব, মো. ফিরোজুল ইসলাম ও মো. সাগর। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   রাজধানী  তেজগাঁও  অপরাধ  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: