ঈদে বদহজম থেকে বাঁচার উপায়

সময়ের আলো ডেস্ক

ফিচার

ঈদের দিনে রসনা বিলাসের পর পেটের একটু এদিক-সেদিক হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তবে এই অস্বস্তি বা পেট ব্যথার সমাধান কিন্তু

2026-05-28T21:56:58+00:00
2026-05-28T21:56:58+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
ঈদে বদহজম থেকে বাঁচার উপায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:৫৬ পিএম 
প্রতীকী ছবি
ঈদের দিনে রসনা বিলাসের পর পেটের একটু এদিক-সেদিক হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তবে এই অস্বস্তি বা পেট ব্যথার সমাধান কিন্তু আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে। গ্যাস্ট্রিকের ওষুধের পাতার দিকে হাত বাড়ানোর আগে প্রাচীন ও কার্যকরী কিছু ঘরোয়া টোটকা এবং সাধারণ অভ্যাস বদলে অনায়াসেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

১. ভারী খাবার খেয়েই শুয়ে পড়বেন না : খাওয়ার পরপরই অলসভাবে বসে বা শুয়ে না থেকে অন্তত ১০-১৫ মিনিট ঘরের ভেতরেই হালকা হাঁটাহাঁটি করুন।

Advertisement
২. ভালোভাবে চিবিয়ে পরিমিত খান : চোখের সামনে লোভনীয় খাবার থাকলেও একবারে অতিরিক্ত খাবেন না। তাড়াহুড়ো না করে খাবার সবসময় চিবিয়ে শান্ত মাথায় খাওয়া উচিত।

৩. কোমল পানীয় বর্জন করে দই খান : হজমের আশায় কোল্ড ড্রিংকস খাওয়া বন্ধ করুন, এটি উল্টো গ্যাসের সমস্যা বাড়ায়। এর বদলে খাবার দ্রুত হজম করতে টক দই বা লচ্ছি খেতে পারেন।

৪. ঘরোয়া মসলার ব্যবহার : পেট ফাঁপা বা অস্বস্তি বোধ হলে আদা, দারুচিনি, মৌরি অথবা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। এগুলো প্রাকৃতিকভাবেই গ্যাস কমাতে সাহায্য করে।

৫. চর্বি ও অতিরিক্ত তেল পরিহার : কোরবানির পশুর অতিরিক্ত চর্বিযুক্ত মাংস এবং বেশি তেল-মসলাদার ও ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ঈদ  বদহজম  কী করবেন? 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: