থালাবাসন থেকে মাংসের তেল-চর্বি দূর করার কার্যকরী ৫ উপায়

সময়ের আলো ডেস্ক

ফিচার

কোরবানির ঈদে নানা ধরনের মাংসের রান্না হয়। তবে রান্না ও খাওয়াদাওয়ার পর সবচেয়ে ঝামেলার কাজ হলো তৈলাক্ত থালাবাসন পরিষ্কার করা।

2026-05-29T18:46:01+00:00
2026-05-29T18:46:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
থালাবাসন থেকে মাংসের তেল-চর্বি দূর করার কার্যকরী ৫ উপায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৪৬ পিএম 
ছবি: সংগৃহীত
কোরবানির ঈদে নানা ধরনের মাংসের রান্না হয়। তবে রান্না ও খাওয়াদাওয়ার পর সবচেয়ে ঝামেলার কাজ হলো তৈলাক্ত থালাবাসন পরিষ্কার করা। কড়াই, পাতিল, প্লেট কিংবা চুলার চারপাশে জমে থাকা চর্বি সহজে উঠতে চায় না। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে এই কাজ অনেক সহজ হয়ে যায়।

গরম পানি ও ভালো মানের লিকুইড সাবান ব্যবহার করুন

মাংসের চর্বি পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হলো গরম পানি। প্রথমে তৈলাক্ত বাসনগুলো কিছুক্ষণ গরম পানি ও ডিশ ওয়াশিং লিকুইড সাবানের মিশ্রণে ভিজিয়ে রাখুন। এতে জমে থাকা চর্বি নরম হয়ে যাবে। এরপর মাজুনি বা স্ক্রাবার দিয়ে ঘষলেই বাসন পরিষ্কার হয়ে উঠবে।

ভিনেগার স্প্রে ব্যবহার করুন

ভিনেগারে থাকা অ্যাসিড চর্বি দূর করতে খুব কার্যকর। একটি স্প্রে বোতলে ভিনেগার ও সামান্য পানি মিশিয়ে নিন। এরপর চর্বিযুক্ত জায়গায় স্প্রে করুন। কিছুক্ষণ রেখে স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে তেলতেলে ভাব ও মাংসের গন্ধ দুটোই দূর হবে।

বেকিং সোডার পেস্ট তৈরি করুন

কড়াই বা প্যানে পোড়া দাগ ও শক্ত চর্বি থাকলে বেকিং সোডা ভালো কাজ করে। বেকিং সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি পোড়া বা তৈলাক্ত অংশে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর ব্রাশ বা স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে পোড়া দাগ ও তেলতেলে ভাব সহজেই উঠে যাবে।


সাবানযুক্ত স্ক্রাবিং প্যাড ব্যবহার করুন

বাজারে আগে থেকেই সাবান লাগানো স্ক্রাবিং প্যাড পাওয়া যায়। এগুলো শক্ত চর্বি ও পোড়া দাগ তুলতে বেশ কার্যকর। সামান্য পানি দিয়ে প্যাডটি ব্যবহার করুন। প্রয়োজনে বাড়তি সাবান লাগিয়ে ভালোভাবে ঘষুন। এতে বাসনের কালচে দাগ দ্রুত পরিষ্কার হবে।

লবণ, ভিনেগার ও পানির মিশ্রণ ব্যবহার করুন

পুরোনো ও শক্ত তেলের আস্তরণ পরিষ্কার করতে লবণ, ভিনেগার ও পানি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। লবণের দানাদার অংশ প্রাকৃতিক স্ক্রাবারের মতো কাজ করে। আর ভিনেগার চর্বি নরম করে তুলে ফেলতে সাহায্য করে।

রান্না শেষে কড়াই বা তৈজসপত্র বেশি সময় ফেলে না রেখে দ্রুত পরিষ্কার করার চেষ্টা করুন। এতে বাসন দীর্ঘদিন ভালো থাকবে। একই পদ্ধতি চুলা, গ্যাস স্টোভ ও রান্নাঘরের তেলতেলে অংশ পরিষ্কার করতেও ব্যবহার করা যায়।
পরিষ্কার ও ঝকঝকে থালাবাসন শুধু রান্নাঘরের সৌন্দর্যই বাড়ায় না, খাওয়ার আনন্দও বাড়িয়ে দেয়।

/এসএকে



  বিষয়:   থালাবাসন  মাংস  তেল  চর্বি  কার্যকরী  উপায় 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: