ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে পড়ে গুরুতর আহত ১৭

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন।শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে

2026-05-30T17:23:09+00:00
2026-05-30T17:23:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে পড়ে গুরুতর আহত ১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ৫:২৩ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে। সংগৃহীত ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন।  

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

সময়ের আলো/জেডি  


  বিষয়:   ঢাকা-টাঙ্গাইল  মহাসড়ক  বাস  খাদে পড়ে  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: