৪০ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মসজিদে টানা ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত হয়ে রাজকীয় বিদায় নিয়েছেন মৌলভী

2026-05-30T19:58:39+00:00
2026-05-30T19:58:39+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৪০ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৫৮ পিএম 
মৌলভী আবদুল কাদেরকে সংবর্ধনা দিচ্ছেন এলাকাবাসী। সংগৃহীত ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মসজিদে টানা ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত হয়ে রাজকীয় বিদায় নিয়েছেন মৌলভী আবদুল কাদের। 

শনিবার (৩০ মে) যোহরের নামাজের পর বয়সজনিত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া এই ইমামকে সম্মান জানাতে আয়োজন করা হয় ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার। 

Advertisement
স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। চার দশক ধরে একই মসজিদে ইমামতি করার মাধ্যমে ইসলামের শিক্ষা প্রচার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষকে দ্বীনের পথে পরিচালিত করাই ছিল তাঁর জীবনের প্রধান দায়িত্ব।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মৌলভী আবদুল কাদের বলেন, ‘বগৈড়ের মানুষের ভালোবাসা ও সম্মান আমি আজীবন মনে রাখব। মানুষের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মূলত শারীরিক অসুস্থতার কারণেই আমাকে দায়িত্ব ছাড়তে হয়েছে।’

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদায়ী এই ইমামের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এরপর এক রাজকীয় আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে একটি সুসজ্জিত প্রাইভেটকারে করে তাঁকে সসম্মানে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় পুরো এলাকায় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

একজন ইমামের দীর্ঘ ৪০ বছরের সেবার স্বীকৃতিস্বরূপ স্থানীয়দের এমন ব্যতিক্রমী ও সম্মানজনক বিদায়ের উদ্যোগ সর্বস্তরের মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইমামতি  রাজকীয় বিদায়  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: