হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ জন হাজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি যাত্রা পুরোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটে দেশে

2026-05-31T11:50:06+00:00
2026-05-31T11:50:06+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ জন হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:৫০ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি যাত্রা পুরোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটে দেশে ফিরেছেন ছয় হাজারেরও বেশি হাজি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭৫৯ জন।

Advertisement
ফিরতি ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইন্স অংশ নিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন হাজি দেশে পৌঁছেছেন।
আরও পড়ুন

হজ শেষে দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখান থেকে ৪৪৫ জন হাজিকে নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বজনদের কাছে ফিরে আসা এসব হাজির মুখে ছিল হজ সম্পন্ন করার তৃপ্তি ও আনন্দের ছাপ।

হাজিদের প্রত্যাবর্তন প্রক্রিয়া আরও কার্যকর করতে মক্কায় বাংলাদেশ মিশনের উদ্যোগে নিয়মিত সমন্বয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার অনুষ্ঠিত এক সভায় দেশে ফেরার প্রক্রিয়া, সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন, চিকিৎসা সুবিধা এবং সার্বিক সেবাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। তারা অবশিষ্ট হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান। হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে।

এএডি/
  বিষয়:   হজ  দেশ  হাজার  হাজি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: