ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হয়েছে কাতারের কিছু ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত এক সপ্তাহে কয়েক ডজন তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই ট্যাংকার হরমুজ প্রণালী পার হয়েছে। এর মধ্যে কিছু

2026-05-31T17:11:17+00:00
2026-05-31T17:13:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হয়েছে কাতারের কিছু ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৫:১৩ পিএম
হরমুজ প্রণালী। ছবি : সংগৃহীত
গত এক সপ্তাহে কয়েক ডজন তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই ট্যাংকার হরমুজ প্রণালী পার হয়েছে। এর মধ্যে কিছু ট্যাংকারের পাহারায় ছিল খোদ মার্কিন নৌবাহিনী। ইরান ও তাদের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অনুমতি নিয়েই এসব ট্যাংকার প্রণালী পার হয়েছে এবং কিছু ক্ষেত্রে পারাপারের জন্য ইরানকে টাকাও দেওয়া হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদপত্র 'ইসরায়েল হাইয়োম' এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, ইরান ও  আইআরজিসির সম্মতির পর জাহাজগুলোকে প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিছু ক্ষেত্রে নিরাপদে পার হওয়ার জন্য অর্থও পরিশোধ করা হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে।   


প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর বেশিরভাগই কাতার থেকে তেল ও গ্যাস বহন করছিল। এসব জাহাজের প্রধান গন্তব্য ছিল পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত ও চীন। এছাড়া কিছু জাহাজ ইউরোপের বিভিন্ন দেশেও পণ্য পরিবহন করছিল। 



/ইউএমএইচ








  বিষয়:   ইরান  কাতার  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: