আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে কখন

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রের

2026-05-31T19:32:22+00:00
2026-05-31T19:32:22+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে কখন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৩২ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। এরই অংশ হিসেবে আজ যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছাবে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেখানে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুশীলন করবে দলটি।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন (রোববার) ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

এরপর ৮ জুন দলটি আলাবামার উদ্দেশে যাত্রা করবে। সেখানে ৯ জুন জর্ডান-হেয়ার স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় ১০ জুন (বুধবার) সকাল ৬টায় অনুষ্ঠিত হবে।

এই দুই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বিশ্বকাপের প্রথম একাদশ চূড়ান্ত করবেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে নির্ধারণ করেছে দলটি। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবে আর্জেন্টিনা।

এর আগে গত বৃহস্পতিবার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। এবারও দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। পাশাপাশি রয়েছেন হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পল। মেসি এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।

আরবিএন 


  বিষয়:   আর্জেন্টিনা  আন্তর্জাতিক প্রীতি ম্যাচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: