সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে কামাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি

2026-06-01T18:37:05+00:00
2026-06-01T18:37:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে কামাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জমাদার হিসেবে কর্মরত ছিলেন। 

সোমবার (১জুন) বিকাল ৪টার দিকে বিজয় ৭১ ভবনের ৮ তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় সে জানালার গ্রীলের গলায় রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।   


তিনি আরও বলেন, মৃতের আত্মীয়-স্বজন ও সহকর্মীদের কাছ থেকে জানা গেছে সে দীর্ঘদিন মানসিকভাবে হতাশাগ্রস্থ  ছিল। এ কারনে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে  মৃত কামাল উদ্দিন এর ভাতিজা রাকিবুল হাসান বলেন, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বড় কাটুরী গ্রামে। বাবার নাম মৃত কবির উদ্দিন। বর্তমানে আদাবর এক নম্বর রোডে স্ত্রী মোছাঃ মনি ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন এবং সুপ্রীম কোর্টে জমাদার হিসেবে চাকরী করতেন। কামাল উদ্দিনের মা তাজ্জতন্নেছা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গ্রামে থেকে তার চিকিৎসা চলছে। তিনি নিজেও কিছুটা অসুস্থ ছিল। তিনি হতাশাগ্রস্ত ছিলেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে জানা নেই।   




/ইউএমএইচ



  বিষয়:   সুপ্রীম কোর্ট  বিজয় ৭১ ভবন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: