রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞা ভেঙে চলাচল করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স। যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর সহায়তায় রবিবার এই অভিযান

2026-06-01T20:05:59+00:00
2026-06-01T20:05:59+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:০৫ পিএম 
ফ্রান্স ইতোমধ্যেই ‘ছায়া নৌবহরের’ অংশ হিসেবে চলাচল করা একাধিক তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। ছবি : ডয়েচে ভেলে
আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞা ভেঙে চলাচল করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স। যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর সহায়তায় রবিবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফরাসি কর্তৃপক্ষ জানায়, ‘তাগোর’ নামের ওই ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমায় ব্রিটানির প্রায় ৪০০ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থানকালে আটক করা হয়। তখন জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল বলে অভিযোগ করা হয়েছে। 

Advertisement
ফরাসি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে ক্রেমলিন এই ঘটনাকে অবৈধ ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে দাবি করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে “আন্তর্জাতিক জলদস্যুতার সমান” বলে মন্তব্য করেন।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর দেশটির তেল রফতানির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা এড়াতে মস্কো বিভিন্ন মালিকানার আড়ালে পরিচালিত তথাকথিত ‘ছায়া নৌবহর’ ব্যবহার করছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ।

ম্যাক্রোঁ জানান, সামুদ্রিক আইন মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। 



/ইউএমএইচ
  বিষয়:   রাশিয়া  ফ্রান্স  তেলবাহী ট্যাঙ্কার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: