ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার

2026-06-01T20:21:11+00:00
2026-06-01T20:21:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
ফাইল ছবি
ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। ইতালির অফিশিয়াল ভিসা প্রক্রিয়াকরণকারী প্রতিষ্ঠান ‘ভিএফএস গ্লোবাল’ সোমবার (১ জুন) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছে। 

নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি সহজ করার পাশাপাশি আর্থিক স্পন্সরশিপের পরিধি বৃদ্ধি, ভাষাগত দক্ষতার সনদ এবং প্রয়োজনীয় একাডেমিক নথিপত্র জমার বিষয়ে সুনির্দিষ্ট নিয়মাবলী ঘোষণা করা হয়েছে।

নতুন নিয়মানুযায়ী যেসব শিক্ষার্থী ইতালির নির্দিষ্ট ইউনিভার্সিটি পোর্টালে সফলভাবে নিজেদের নিয়মিত নিবন্ধন সম্পন্ন করেছেন, ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। 

ভিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ইমেইলের মাধ্যমে সরাসরি ওই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে এবং স্টুডেন্ট ভিসার মূল আবেদনপত্র জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে দেবে। এক্ষেত্রে ইতালির বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় শিক্ষার্থীরা যে ব্যক্তিগত ইমেইল ঠিকানাটি ব্যবহার করেছিলেন, ঠিক সেই একই ইমেইলে ভিএফএস গ্লোবাল থেকে অফিশিয়াল যোগাযোগ করা হবে।

দূতাবাসের নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বা স্পন্সরের বিষয়ে একটি বড় ধরনের সুখবর ও সুস্পষ্ট ছাড় দেওয়া হয়েছে। আগে স্পন্সরশিপের পরিধি সীমিত থাকলেও এখন থেকে শিক্ষার্থীদের বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং আপন কাজিনদের আর্থিক গ্যারান্টি বা ব্যাংক স্টেটমেন্টও অফিশিয়ালি গ্রহণ করা হবে। এমনকি বর্তমানে ইতালিতে বৈধভাবে বসবাস করছেন এমন নিকটাত্মীয়রাও শিক্ষার্থীদের পড়াশোনার খরচের জন্য বৈধ স্পনসর হতে পারবেন বলে ভিএফএস গ্লোবালের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

তবে এবারের নির্দেশনায় আবেদনকারীদের ভাষাগত দক্ষতার সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সনদ জমা দেওয়া সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। ভাষার দক্ষতার ক্ষেত্রে ইতালি দূতাবাস কেবল বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা নামী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটগুলোই গ্রহণ করবে। 

এই সনদে আবেদনকারী শিক্ষার্থীর ইংরেজি বা ইতালিয়ান ভাষার মৌখিক বোধগম্যতা, লিখিত বোধগম্যতা, কথা বলা এবং লেখার ক্ষেত্রে অর্জিত ব্যক্তিগত দক্ষতা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এর পাশাপাশি আবেদনের সঙ্গে শিক্ষার্থীর পূর্ববর্তী পড়াশোনার সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু ‘ডিওভি’ জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

ঢাকার ইতালি দূতাবাস তাদের বিজ্ঞপ্তির সবশেষে সতর্ক করে জানিয়েছে, ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির পর চূড়ান্ত স্টুডেন্ট ভিসার মূল আবেদনপত্র সশরীরে জমা দেওয়ার সর্বশেষ দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ অক্টোবর। নির্ধারিত এই সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই উচ্চশিক্ষা প্রত্যাশীদের সময় থাকতেই সমস্ত আইনি ও প্রাতিষ্ঠানিক কাগজপত্র প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট কাউন্সিলরেরা।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: