রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১ জুন) মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মিলন (৩৫), মো. শাওন (৩১), মো. দীন ইসলাম (৪২), মো. আলম (৪০), মো. আলী হোসেন (৪০), মো. আবরার আবির (২১), মো. রাজিব হোসেন (৩২), মেহেদী হাসান (২৯), আরিফুল ইসলাম (২৪), মাহমুদুল হাসান (২৪), দেলোয়ার হোসেন (৩০), মো. রানা (৩৬), মো. সাগর ইসলাম (২৭), মো. খোরশেদ আলম (২৮), হাবিবুর রহমান (২৮), শাহাদাত হোসেন (১৯), মো. সোহাগ (৪০), ইব্রাহিম কালু (২০), রাসেল (১৮), মো. রাকিব (২০), ফয়সাল মিয়া (২০), তানভীরুল ইসলাম (২০), রিমন রায়হান (১৮), মো. আমিনুল ইসলাম (৪৪), এ কে এম আশরাফ সিদ্দিকী (৪২), মো. ইউসুফ আলী (৪১), মো. তুহিন হোসাইন (৩০) ও মো. রিপন (২৮)।
মিরপুর মডেল থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
আরবিএন