ঝালকাঠির ছাত্রলীগ সভাপতি আল মাসুদ গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০২জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর

2026-06-02T19:21:05+00:00
2026-06-02T19:21:05+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠির ছাত্রলীগ সভাপতি আল মাসুদ গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:২১ পিএম 
আব্দুল্লাহ আল মাসুদ মধু। ছবি : সংগৃহীত
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল্লাহ আল মাসুদ ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


মামলা সূত্রে জানা গেছে, ধানমন্ডি থানার ১২নম্বর রোডের তাকওয়া মসজিদের পাশে আওয়ামী লীগ নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। পুলিশ তখন মাসুদ মধুকে সেখান থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ধানমন্ডি থানায় এসআই মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মাসুদ মধুসহ নামধারী ৬জন ও আরও দুই শত জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি মাসুদ মধু। তাকে সে মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার পর ঝালকাঠি থানায় মাসুদ মধুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় ধানমন্ডি থানা। ইতোমধ্যে ঝালকাঠি থানার ৫টি মামলার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনার প্রক্রিয়া চলছে।’

/মহু 

  বিষয়:   ঝালকাঠি  ছাত্রলীগ  সভাপতি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: