মে মাসে পোশাক রফতানি কমেছে ৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সদ্য সমাপ্ত মে মাসে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকে বড় ধরনের হোঁচট খাওয়ায় সামগ্রিক রফতানি আয় উল্লেখযোগ্যভাবে

2026-06-03T19:06:26+00:00
2026-06-03T19:06:26+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
মে মাসে পোশাক রফতানি কমেছে ৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
সদ্য সমাপ্ত মে মাসে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকে বড় ধরনের হোঁচট খাওয়ায় সামগ্রিক রফতানি আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছরের মে মাসের তুলনায় এবার সামগ্রিক রফতানি আয় কমেছে ৭ শতাংশের বেশি। 

বুধবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে দেশ থেকে সামগ্রিকভাবে মোট ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের একই মাসে ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এই আলোচিত মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় হয়েছে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা গত বছরের মে মাসের ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৮ শতাংশ কম। মূলত পোশাক খাতের এই বড় পতনের কারণেই সামগ্রিক রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত গত ১১ মাসের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের মোট রফতানি আয় ২ দশমিক ৫৫ শতাংশ কমে ৪৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। 

এই ১১ মাসে তৈরি পোশাক খাত থেকে মোট আয় হয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ৪১ শতাংশ কম। উল্লেখ্য, টানা আট মাস কমার পর গত এপ্রিলে রপ্তানি আয় কিছুটা ঘুরে দাঁড়ালেও মে মাসে এসে আবারও তা বড় পতনের মুখে পড়েছে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: