চার স্তরের আড়ালে বাজারে ১২ দামে সিগারেট বিক্রি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের আড়ালে বাজারে ১২টি ভিন্ন দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট বিক্রি হচ্ছে। মূল্যস্তরগুলোর সঙ্গে ‘তদূর্ধ্ব’ শব্দ যুক্ত থাকায়

2026-10-11T23:24:47+00:00
2026-10-11T23:24:47+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতি
চার স্তরের আড়ালে বাজারে ১২ দামে সিগারেট বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পিএম 
প্রতীকী ছবি
সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের আড়ালে বাজারে ১২টি ভিন্ন দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট বিক্রি হচ্ছে। মূল্যস্তরগুলোর সঙ্গে ‘তদূর্ধ্ব’ শব্দ যুক্ত থাকায় কোম্পানিগুলো একই স্তরে বিভিন্ন দামে সিগারেট বাজারজাতের সুযোগ পাচ্ছে। এতে দাম ও কর বাড়িয়েও সিগারেটের ব্যবহার কমানোর উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

প্রতিষ্ঠানটির ২০২৬ সালের সেপ্টেম্বরে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। দেশের আটটি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে এ জরিপ চালানো হয়। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপ-সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত জানানো হয়। জরিপের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা যায়।
জরিপের তথ্যানুযায়ী শুধু নিম্নস্তরেই আটটি ভিন্ন দামে সিগারেট বিক্রি হচ্ছে। এ স্তরের সবচেয়ে দামি সিগারেটের দাম ৯০ টাকা, আর মধ্যমস্তরের নির্ধারিত দাম ৯২ টাকা। অর্থাৎ দুই স্তরের সিগারেটের দামের ব্যবধান মাত্র দুই টাকা।

প্রজ্ঞার জরিপ অনুযায়ী নিম্নস্তরের সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ও তদূর্ধ্ব। এর ফলে এ স্তরে ৬৫ থেকে ৯১ টাকা পর্যন্ত বিভিন্ন দামে সিগারেট বাজারজাত করা সম্ভব হচ্ছে। একইভাবে অন্য মূল্যস্তরগুলোতেও বিভিন্ন দামে ব্র্যান্ড বিক্রির সুযোগ রয়েছে।

দাম বাড়লেও ব্র্যান্ড বদলের সুযোগ : প্রজ্ঞার তথ্যমতে একই মূল্যস্তরে বিভিন্ন দামের সিগারেট পাওয়া যাওয়ায় দাম বাড়লে ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কম দামি ব্র্যান্ড বেছে নিতে পারেন। ফলে কর ও মূল্যবৃদ্ধির মাধ্যমে সিগারেটের ব্যবহার কমানোর উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে পারছে না। এ পরিস্থিতির জন্য ত্রুটিপূর্ণ সিগারেট করকাঠামোকে দায়ী করছে প্রতিষ্ঠানটি।


এদিকে তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি, সিগারেটের মূল্যস্তর পর্যায়ক্রমে চারটি থেকে কমিয়ে একটিতে নামিয়ে আনা। বৈশ্বিক বিভিন্ন গবেষণার বরাত দিয়ে প্রজ্ঞা বলছে, একক মূল্যস্তরে দাম ও কর বাড়ানো হলে এর কাঙ্ক্ষিত সুফল পাওয়া সহজ হয়। বিশেষ করে তরুণ ও নিম্নআয়ের মানুষের ধূমপান কমানো এবং নতুন করে ধূমপান শুরুতে নিরুৎসাহিত করার ক্ষেত্রে এটি ভূমিকা রাখতে পারে।

মূল্যস্তর একটিতে নামানোর সুপারিশ : জরিপের ভিত্তিতে প্রজ্ঞা সিগারেটের মূল্যস্তরগুলোর সঙ্গে ‘তদূর্ধ্ব’ শব্দটি বাদ দিয়ে প্রতিটি স্তরে একক মূল্য নির্ধারণের সুপারিশ করেছে। পাশাপাশি পর্যায়ক্রমে চারটি মূল্যস্তর কমিয়ে একটিতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞার মতে, এ ধরনের পরিবর্তন আনা হলে বিভিন্ন দামে সিগারেট বাজারজাতের সুযোগ কমবে। এতে কর ও মূল্যবৃদ্ধির কার্যকারিতা বাড়বে এবং তামাকের ব্যবহার কমাতে সরকারের উদ্যোগ আরও ফলপ্রসূ হতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চার স্তর  আড়াল  বাজার  সিগারেট  বিক্রি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: