নতুন জীবনের খোঁজে রিয়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আইনি জটিলতা, কড়া সমালোচনা আর মাদক মামলায় এক মাসের কারাবাস সব মিলিয়ে জীবনের এক চরম কঠিন সময় পার করেছেন ভারতীয়

2026-06-04T03:49:29+00:00
2026-06-04T03:49:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
নতুন জীবনের খোঁজে রিয়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৪৯ এএম   (ভিজিট : ১০)
অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত
আইনি জটিলতা, কড়া সমালোচনা আর মাদক মামলায় এক মাসের কারাবাস সব মিলিয়ে জীবনের এক চরম কঠিন সময় পার করেছেন ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মামলা থেকে অব্যাহতি পেলেও স্বস্তি ফিরছে না ব্যক্তিজীবনে। যেন এলোমেলো হয়ে গেছে তার সবকিছু। 

নিজেই জানালেন কোথাও যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। আর এই উপলব্ধি থেকেই জীবন নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, যা দেখে বেশ উদ্বেগে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেন রিয়া।

সেখানে নিজের ভেতরের টানাপোড়েন প্রকাশ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল মোবাইল স্ক্রল করা- এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একদমই প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।’

ভার্চুয়াল জগতের এই কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতে চান রিয়া। নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে ক্ষণিকের বিরতি চেয়েছেন তিনি। পোস্টে অভিনেত্রী আরও লেখেন ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।’

আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না এই বলিউড তারকা। ফ্রেমের বন্দিদশা কাটিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে সরাসরি অনুভব করতে চান তিনি। আর সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কয়েক দিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়া। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন। তবুও প্রিয় অভিনেত্রীর এমন বিষাদগ্রস্ত পোস্ট দেখে বেশ চিন্তিত তার ভক্তরা।

প্রসঙ্গত দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। তবে নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই নতুন জার্নি শুরু করলেন রিয়া। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নতুন  জীবন  রিয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: