আলোচনায় তাপসী পান্নুর গান্ধারী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘গান্ধারী’। আর মুক্তির পাওয়ার পর

2026-09-05T03:52:12+00:00
2026-09-05T03:52:12+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আলোচনায় তাপসী পান্নুর গান্ধারী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ এএম 
বলিউডের আলোচিত অভিনেত্রী তাপসী পান্নু। ছবি : সংগৃহীত
গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘গান্ধারী’। আর মুক্তির পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে চারদিকে তুমুল চর্চা চলছে। সিনেমাটিতে তাপসীর চরিত্রের নাম ‘বাণী’। তিনি এক সন্তানহারা মা, যিনি রেলস্টেশন থেকে অপহরণ হওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।

সিনেমার গল্পে দেখা যায় ট্রেনের কামরায় হাসিখুশি একটি পরিবার। বাবা-মায়ের মাঝে ছোট্ট মেয়ে, তার হাতে প্রিয় পুতুল। শুরুটা যতটা নির্ভার, গল্প তত দ্রুতই নিয়ে যায় অন্ধকারের দিকে। মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপরই শুরু হয় বাবা-মা বাণী ও গোকুলের মরিয়া খোঁজ। মেয়েকে ফিরে পাওয়ার জন্য বাণীর ছুটে বেড়ানোই হয়ে ওঠে ‘গান্ধারী’র মূল সুর। 

Advertisement
মেয়ের নিখোঁজ হওয়ার পর পৌঁছান জয়পুরা নামে এক ছোট শহরে। সেখানকার পুলিশের কাছে সাহায্য চেয়েও বিশেষ লাভ হয় না। ক্রমশ স্পষ্ট হতে থাকে এই নিখোঁজের ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এর পেছনে রয়েছে শিশু পাচারের একটি চক্র। স্থানীয় কুসংস্কার, ধর্মীয় আবহ এবং লোককথার নানা উপাদানকে সেই অপরাধের সঙ্গে জুড়ে তৈরি হয়েছে সিনেমাটি।


দেবাশীষ মাখিজা পরিচালিত ‘গান্ধারী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এটি কণিকা ও তাপসীর একসঙ্গে ষষ্ঠ কাজ। এর আগে তারা একসঙ্গে ‘মনমর্জিয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘ডাঙ্কি’, ‘ফির আঈ হাসিন দিলরুবা’ সিনেমায় কাজ করেছেন। 

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আলোচনা  তাপসী পান্নু  গান্ধারী  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: