আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছরের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড.

2026-06-04T12:00:42+00:00
2026-06-04T12:00:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ১০)
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
চলতি বছরের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষাকে আনন্দময় করার প্রত্যয় ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের ড্রপ আউট বা স্কুল থেকে ঝরে পড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার তাই সবার আগে শিশুদের প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিশুরা যাতে হাসতে হাসতে, খেলতে খেলতে আনন্দময় পরিবেশে শিখতে পারে, সেজন্য খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কারিকুলামে যুক্ত করাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।’


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের প্রাথমিক বিদ্যালয়ের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তার বক্তব্যে সরকারের দূরদর্শী শিক্ষাদর্শনের কথা তুলে ধরে বলেন, সরকার দেশে এমন একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা কোনো চাপ ছাড়া নিজেদের পছন্দমতো বিষয় বেছে নিয়ে নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শিশুদের স্কুল ড্রেস  শিক্ষামন্ত্রী  মিড ডে মিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: