মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলায় এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ওমর ফারুক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায়

2026-06-04T15:49:08+00:00
2026-06-04T15:49:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১০)
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। ছবি : সময়ের আলো
চাঁদপুরের হাইমচর উপজেলায় এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ওমর ফারুক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত ওমর ফারুকের বাবা আব্দুল খালেক ঢালী ও মা সেলিনা বেগম বলেন, মঙ্গলবার (২ জুন) উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তাদের দাবি, হাসমত উল্যাহ মৃধার পরিবারের সঙ্গে একই বাড়ির কুদ্দুস মৃধা, বিল্লাল মৃধা, হাসান মৃধা ও হাবিব মৃধাসহ কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে নাতি ওমর ফারুক বিরোধ মীমাংসার জন্য এগিয়ে যান। এ সময় হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন তারা।


নিহতের মা-বাবা বলেন, আমাদের ছেলে হত্যার মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমাদের ছেলের কী অপরাধ ছিল যে তাকে এভাবে প্রাণ দিতে হলো? আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, নিহতের বাবা আব্দুল খালেক ঢালী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   কুপিয়ে হত্যা  জড়িতদের শাস্তি  দাবি  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: