পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

2026-06-04T17:21:58+00:00
2026-06-04T17:21:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১৩)
ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর ও মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, কামালপুর গ্রামের হিমেল মিয়ার ছেলে জিসান আহমেদ (৪) এবং বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে সাফুয়ান আহমেদ (২)। এদের মধ্যে একই ঘটনায় কামালপুর গ্রামের আরেক শিশু ঝুমা আক্তার (৫) গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, কামালপুর গ্রামের জিসানের মা জোনাকি বেগম জানান, সকাল প্রায় ১১টার দিকে বাড়িতে রান্নার প্রস্তুতি চলছিল। এসময় তার শাশুড়ি অর্থাৎ ঝুমার দাদি কিস্তির টাকা পরিশোধ করতে অন্য বাড়িতে যান। তখন পাঁচ বছর বয়সী শিশু ঝুমা ও চার বছর বয়সী জিসান একসাথে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে খেলার ছলে তারা বাড়ি থেকে কয়েকশ গজ দূরে একটি ডোবার দিকে চলে যায়। সেখানে খেলতে খেলতেই একসময় পানিতে পড়ে যায় তারা।

বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। কিছুক্ষণ পর শিশুদের কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এসময় এক প্রতিবেশী জানান, কিছুক্ষণ আগে ডোবার পাড়ে তাদের খেলতে দেখেছেন। পরে ডোবার পানিতে খুঁজতে গিয়ে ঝুমার শরীরের কিছু অংশ পানিতে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করা হয় এবং পরে জিসানকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জিসান ও ঝুমা সম্পর্কে ফুফু-ভাইপো।

একই দিন সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আরেকটি ঘটনায় মানিক মিয়ার দুই বছর বয়সী শিশু সাফুয়ান আহমেদ পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাহাদুরপুর গ্রামের শিশুটিকে ইতোমধ্যে দাফন করা হয়েছে। কামালপুরে ঘটে যাওয়া ঘটনায় একজন শিশু মারা গেছে এবং আরেকজন কুমিল্লায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

আরবিএন 


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  কসবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: