কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র তথ্য স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। খবর মিডলইস্ট আইয়ের।স্যাটেলাইট ছবি

2026-06-04T18:24:26+00:00
2026-06-04T18:27:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৬:২৭ পিএম  (ভিজিট : ১৭)
হামলার কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমান ঘাঁটির স্যাটেলাইট চিত্র। ছবি : সোয়ার অ্যাটলাস
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র তথ্য স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। খবর মিডলইস্ট আইয়ের। স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সোয়ার অ্যাটলাস’ এ বিষয়ক বেশ কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছে। 

ছবিতে দেখা যায়, কুয়েতের আলি আল সালেম মার্কিন বিমান ঘাঁটির একটি শেল্টার ধ্বংস হয়ে গেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, ওই ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত করার আগেই ধ্বংস করা হয়েছে।

সোয়ার অ্যাটলাস আরও উল্লেখ করেছে, মার্কিন ঘাঁটির চারপাশের এলাকা পুড়ে কালো হয়ে গেছে এবং কাছাকাছি বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরান আঞ্চলিক প্রতিবেশীদের লক্ষ্য করে ‘বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছিল। তবে তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতের দিকে ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে লক্ষ্যবস্তুর আগেই খসে পড়ে। অন্যদিকে বাহরাইনকে লক্ষ্য করে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়।

এদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেশ কয়েকটি কূটনৈতিক মিশনে আঘাত হেনেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় একজন নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ভারতের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।

বিমানবন্দর থেকে পাওয়া ভিডিও চিত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে আগুন জ্বলতে এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এই হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আল-ওতায়ান তীব্র নিন্দা জানিয়ে একে ‘ইরানের অপরাধমূলক আগ্রাসন’ বলে অভিহিত করেছেন।


এদিকে ইরান দাবি করেছে, কুয়েত বিমানবন্দরে আঘাতের ঘটনাটি মূলত যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা আঘাতের কারণে ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্টকম তাৎক্ষণিকভাবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে জানিয়েছে, তারা কুয়েত বিমানবন্দর লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

যুক্তরাষ্ট্র ইরানের এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান পরিকল্পিতভাবে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে ওই বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কুয়েত  মার্কিন ঘাঁটি  ইরান  হামলা  ক্ষয়ক্ষতি  ছবি  প্রকাশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: