গফরগাঁওয়ে চাকরিচ্যুত সেনা সদস্যের আত্মহত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে মো. সাকিবুল হাসান (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার

2026-06-04T20:07:06+00:00
2026-06-04T20:07:06+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে চাকরিচ্যুত সেনা সদস্যের আত্মহত্যা
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে মো. সাকিবুল হাসান (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর নদীর পাড় থেকে গফরগাঁও থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামে।

Advertisement
চরকাটিহারি গ্রামের বাসিন্দা প্রতিবেশী রতন মিয়া জানান, প্রায় তিন থেকে চার মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয় মো. সাকিবুল হাসানের। চাকরিতে যোগদানের পর প্রশিক্ষণ চলাকালে হঠাৎ তার মানসিক সমস্যা দেখা দেয়। পরে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসেন।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরবিএন 
  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: