মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের

2026-06-04T23:49:53+00:00
2026-06-04T23:49:53+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪৯ পিএম   (ভিজিট : ৯)
বজ্রপাতে যুবকের মৃত্যু। ছবি : সময়ের আলো
পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদাত আলী ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাদাত আলী বিকেলে বাড়ির পাশের একটি মাঠে কৃষিকাজ করছিলেন। বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি।

অকাল এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরবিএন 


  বিষয়:   পঞ্চগড়  বজ্রপাত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: