প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারল আইভরি কোস্ট

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-২ ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। তবে এই অপ্রত্যাশিত পরাজয়কে বিপদের

2026-06-05T08:47:09+00:00
2026-06-05T08:47:09+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারল আইভরি কোস্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৪৭ এএম   (ভিজিট : ০)
ছবি : সংগৃহীত
আসন্ন বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-২ ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। তবে এই অপ্রত্যাশিত পরাজয়কে বিপদের পূর্বাভাস হিসেবে না দেখে, বরং টুর্নামেন্টের আগের একটি সতর্কবার্তা হিসেবেই বিবেচনা করছে ফরাসি শিবির।

গত বৃহস্পতিবার নঁতে অনুষ্ঠিত ম্যাচে রায়ান চেরকির দুর্দান্ত গোলে প্রথমার্ধে লিড নিয়েছিল দিদিয়ের দেশমের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে তারা। গুয়েলা দুয়ে এবং আমাদ দিয়ালোর চমত্কার নৈপুণ্যে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইভরি কোস্ট।

আগামী ১৬ জুন নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে এই পরাজয়কে প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন ফরাসি মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনি। তিনি জানান, ম্যাচটিতে হার অবশ্যই হতাশার, তবে এটি যেহেতু প্রস্তুতির একটি পর্যায়, তাই দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। এই ম্যাচ থেকে এখনই চূড়ান্ত কোনো উপসংহারে পৌঁছানোর সুযোগ নেই এবং মূল টুর্নামেন্টে দল পুরোপুরি প্রস্তুত থাকবে বলেই তিনি বিশ্বাস করেন।

গত সপ্তাহের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার কারণে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বেশ কয়েকজন তারকা ফুটবলারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফলে একটি পরীক্ষামূলক দল মাঠে নামিয়েছিল ফ্রান্স, যার কারণে বিরতির পর দলে একাধিক পরিবর্তন আনতে হয়।

দলের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজও এই হারের গুরুত্বকে কিছুটা হালকা করে দেখিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতিটি ম্যাচেই জয়ের তাড়না থাকে, তবে এটি যেহেতু প্রস্তুতির মঞ্চ ছিল এবং দলে অনেক বদল আনা হয়েছিল, তাই চিন্তার কিছু নেই। দলের খেলোয়াড়রা সবাই ইতিবাচক মানসিকতায় রয়েছেন।

তবে ফরাসি কোচ দিদিয়ের দেশম স্বীকার করেছেন যে, প্রথম ৪৫ মিনিট আশাব্যঞ্জক হলেও বিরতির পর তার দল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যুক্তরাষ্ট্রের মাটিতে ফ্রান্সকে আইভরি কোস্টের মতোই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বলে তিনি দলকে সতর্ক করে দেন। দেশম জানান, প্রথমার্ধে কিছু ভালো দিক থাকলেও পরাজয় কখনোই আনন্দের নয়। দ্বিতীয়ার্ধে অনেক পরিবর্তন আনা হলেও সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি। বিরতির পর প্রতিপক্ষ বেশ গতিময় ফুটবল খেলেছে এবং ফরাসিরা সেই তুলনায় পিছিয়ে ছিল।

ফরাসি কোচের মতে, বিশ্বকাপের মতো বড় আসরের আগে খেলোয়াড়দের অতিরিক্ত আত্মতুষ্টি থেকে দূরে রাখতে এই ফলাফলটি বেশ কাজে দেবে। নিজেদের খুব বেশি সেরা ভাবার যে প্রবণতা, তা থেকে দূরে থাকার জন্য এটি একটি আদর্শ স্মারক হিসেবে কাজ করবে।

ম্যাচের একমাত্র গোলদাতা চেরকিও কোচের সুরেই কথা বলেন। তিনি মনে করেন, এই হার তাদের জন্য একটি ছোট সতর্কবার্তা। তবে তারা নিজেদের ফেভারিট ভেবে বিশ্বকাপে যাচ্ছে না, বরং প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে।


/কহু


  বিষয়:   খেলা  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: