ভারতে চিকিৎসা নিতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি নাগরিকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. নুরুল আমিন (৪৪) না‌মের এক বাংলা‌দে‌শি নাগ‌রিক নিহত হয়েছেন। ‍বৃহস্প‌তিবার (৪ জুন)

2026-06-05T11:39:59+00:00
2026-06-05T11:39:59+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ভারতে চিকিৎসা নিতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি নাগরিকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ৩৫)
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. নুরুল আমিন (৪৪) না‌মের এক বাংলা‌দে‌শি নাগ‌রিক নিহত হয়েছেন। ‍বৃহস্প‌তিবার (৪ জুন) রা‌তে নয়াদিল্লির বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এই তথ্য জা‌নায়।

হাইক‌মিশন জানায়, আগুনে দুটি বাংলা‌দে‌শি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে থাকা উভয় পরিবারই নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লি গিয়েছিলেন। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন মৃতের মর‌দেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের চেষ্টা কর‌ছে।

হাইকমিশন দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বৃহস্প‌তিবার সকালে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সকল বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের অবস্থার খোঁজখবর নেন। 

রোগী ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছেন।


এর আগে, ভারতীয় কর্তৃপক্ষের ত‌থ্যের বরা‌তে বৃহস্প‌তিবার হাইক‌মিশন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আটজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরাও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। 

সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

সময়ের আলো/আআ




  বিষয়:   ভারত  চিকিৎসা  অগ্নিকাণ্ড  প্রাণ  বাংলাদেশি  নাগরিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: