লিচু সংরক্ষণে হিমাগার ও উন্নত প্রযুক্তির আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

মুস্তাফিজুর রহমান, পাবনা

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে লিচু চাষিদের পাশে দাঁড়াতে এবং লিচু সংরক্ষণে হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপনসহ উন্নত প্রযুক্তি ও বীজ উদ্ভাবনে কৃষি ও

2026-06-05T18:41:26+00:00
2026-06-05T18:44:45+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
লিচু সংরক্ষণে হিমাগার ও উন্নত প্রযুক্তির আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মুস্তাফিজুর রহমান, পাবনা
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ১০)
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। ছবি : সময়ের আলো
পাবনার ঈশ্বরদীতে লিচু চাষিদের পাশে দাঁড়াতে এবং লিচু সংরক্ষণে হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপনসহ উন্নত প্রযুক্তি ও বীজ উদ্ভাবনে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। 

শুক্রবার (৫ জুন) দুপুরে ঈশ্বরদীতে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী স্থানীয় লিচু চাষিদের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা একদম মাটির মানুষ, মাটির গন্ধ তাদের গায়ে লেগে আছে। জীবন থেকেই তারা এই অভিজ্ঞতা অর্জন করেছেন। ফসলের প্রবৃদ্ধি ও উন্নত সংস্করণের পেছনে চাষিদের নিজস্ব মেধা, বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লেগেছে। জার্মিনেশনের ওপর তাদের যে বাস্তব জ্ঞান ও গভীরতা রয়েছে, তা সচরাচর অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্যেও পাওয়া যায় না।

সাম্প্রতিক সময়ে চাষিদের নানা সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, হঠাৎ তীব্র গরম পড়া এবং কীটনাশকের কার্যকারিতায় কোনো দুর্বলতা বা বিশুদ্ধতার অভাব থাকার কারণে এবার অনেক লিচু নষ্ট হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে গবেষণার তাগিদ দেন তিনি। লিচুর সুরক্ষায় উন্নত কোনো বীজ আবিষ্কারের বিষয়েও এখন ভাবার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

লিচু চাষিদের দীর্ঘদিনের দাবি 'কোল্ড স্টোরেজ' বা হিমাগার স্থাপন প্রসঙ্গে খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, চাষিদের অন্যতম বড় দাবি হলো কোল্ড স্টোরেজ, যাতে লিচু সংরক্ষণ করে বছরের পরবর্তী সময়েও ব্যবহার করা যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলব এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করব। এছাড়া লিচু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা অন্য কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, তা নিয়ে আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথেও কাজ করব।

এ সময় অন্যান্যের মধ্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারাজানা শারমিন পুতুল, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী কৃষক সোসাইটির সভাপতি ময়েজ উদ্দিন, সম্পাদক কিতাব মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক লিচু চাষি উপস্থিত ছিলেন।

আরবিএন 


  বিষয়:   বাণিজ্যমন্ত্রী  খন্দকার আব্দুল মোক্তাদির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: